Return Policy (পণ্য ফেরত ও মূল্য রিফান্ড নীতি)

১. রিটার্ন বা পণ্য ফেরতের শর্তাবলী:
নিম্নলিখিত ক্ষেত্রে পণ্য ফেরত বা পরিবর্তন করা যাবে:

যদি আপনাকে ভুল কোনো পণ্য বা ওষুধ পাঠানো হয়ে থাকে।

ডেলিভারি পাওয়ার সময় যদি পণ্যটি ক্ষতিগ্রস্ত (Damaged) বা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

যদি পণ্যটির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে।

পণ্যটি রিসিভ করার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন।

সমস্যা থাকলে তাৎক্ষণিক আমাদের হটলাইনে বা হোয়াটসঅ্যাপে জানাবেন।

২. যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়:
পণ্যটি খুলে ফেললে, সিল বা প্যাকেট নষ্ট করলে অথবা ব্যবহার করা হলে তা আর ফেরত নেওয়া হবে না।

ব্যক্তিগত পছন্দ পরিবর্তন হওয়া বা ভুল অর্ডারের কারণে পণ্য ফেরত নেওয়া সম্ভব নয়।

৩. রিফান্ড প্রক্রিয়া:
আপনার রিটার্নকৃত পণ্যটি যাচাই-বাছাই করে দেখার পর যদি সঠিক পাওয়া যায়, তবে আপনার রিফান্ড অনুমোদন করা হবে।

রিফান্ড অনুমোদিত হওয়ার ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে আপনার দেওয়া বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।

৪. অর্ডার বাতিলকরণ:
পণ্যটি কুরিয়ারে বুকিং দেওয়ার পূর্বে আপনি চাইলে বাতিল করতে পারবেন তবে কুরিয়ারে বুকিং দেওয়ার পর বাতিল করতে চাইলে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে।

👉আমাদের সাথে যোগাযোগ করুন:-
পণ্য ফেরত, পরিবর্তন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন:
✔প্রতিষ্ঠানের নাম: ”প্রতিদিনকার আয়োজন”
✔ওয়েবসাইট: https://protidinkarayojon.website
✔ইমেইল: info.protidinkarayojon@gmail.com
✔হোয়াটসঅ্যাপ: 01404-606727
✔মোবাইল নম্বর: 01404-606727